জীবননগরে বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-08-15 ইং
জীবননগরে বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার বৈদ্যনাথপুরে বজ্রপাতে সবুর আলী (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সবুর আলী বৈদ্যনাথপুর গ্রামের শুকুর আলীর ছেলে ও হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। খবর পেয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম নিহতের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে নগদ ১০ হাজার টাকাসহ প্রয়োজনীয় খাদ্য-সহায়তা দেন। নিহতের বাবা শুকুর আলী জানান, ‘বিকেলে বাড়ির পাশে বাঁশ বাগানে আমিসহ দুই ছেলে সবুর ও গফুর বাঁশ কাটছিলাম। এসময় বৃষ্টি নামলে হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে সবুর আলী গুরুতর আহত হলে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথের মধ্যে মারা যান। তবে আমরা ভালো আছি।’ জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)