যুক্ত হলো আরও ৫টি আইসিইউ ও ৫টি এইচডিইউ বেড

আপলোড তারিখঃ 2021-08-15 ইং
যুক্ত হলো আরও ৫টি আইসিইউ ও ৫টি এইচডিইউ বেড ছবির ক্যাপশন:
সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় আরও ৫টি আইসিইউ ও ৫টি এইচডিইউ বেডের সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫টি আইসিইউ বেড এবং ৫টি এইচডিইউ বেডের সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে আইসিইউ ও এইচডিইউ বেডের সেবা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে জুমের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজেদা ফিজ্জা কবির, পুলিশ সুপার মো. রাফিউল আলম, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, সাজেদা ফাউন্ডেশনের পরিচালক (স্বাস্থ্য) ডা. তরিকুল ইসলাম ও মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. মো. রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ। আগামী দুই মাসের জন্য লোকবলসহ আইসিইউ ও এইচডিইউ বেডের সকল দেখভাল তাঁরাই করবেন। পরবর্তীতে এগুলো মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিকট স্থায়ীভাবে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)