আলমডাঙ্গায় দুই পরিবারের সংঘর্ষে স্বামী-স্ত্রী জখম

আপলোড তারিখঃ 2021-08-14 ইং
আলমডাঙ্গায় দুই পরিবারের সংঘর্ষে স্বামী-স্ত্রী জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রকিবেদক: আলমডাঙ্গায় দুই পরিবারের মধ্যে পৃথক সংঘর্ষে একই পরিবারের দুজন আহত হওয়ায় ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ১০টা ও বেলা তিনটায় পৃথক সময়ে আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামে এ দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামের গুচ্ছপাড়ার আহাদ হোসেন (৪০) ও তাঁর স্ত্রী মালা বেগম (৩০)। জানা যায়, এক মাস পূর্বে গ্রামের মাঠে আহাদ হোসেনের ছেলে আল আমিন (১৩) ও আকই এলাকার রমজান আলীর ছেলে স্বপনসহ (১৬) কিছু ছেলেরা ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে স্বপনের ধাক্কায় হোচট খেয়ে আল-আমিনের একটি পা ভেঙে যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল সকাল ১০টার দিকে আল-আমিনের মা মালা বেগম (৩০) ও স্বপনের মা হোসনে আরার মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আহাদ হোসেন ও রমজান আলী ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় রমজান আলীর লাঠির আঘেতে আহাদ আলীর একটি হাত ভেঙে যায়। পরিবারের সদস্যরা সকালেই আহাদ আলীকে সদর হাসপাতালে নেয়। এদিকে, এ ঘটনার জের ধরে বেলা তিনটার দিকে পুনঃরায় মালা বেগম ও হোসনেআরার মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় হোসনে-আরা একটি হাসুয়া দিয়ে মালা বেগমের াহাতে কোপ দেয়। হাসুয়ার কোপে মালা বেগমের ডান হাতের চারটি আঙ্গুল গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত মালাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জখম মালাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত আহাদ ও মালা বেগমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)