প্রতিবেশীর বাড়িতে উকি দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2021-08-14 ইং
প্রতিবেশীর বাড়িতে উকি দেওয়ায় যুবককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় ভোররাতে প্রতিবেশীর বাড়িতে উকি দেওয়ায় তারেক হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা জখম তারেককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম তারেক গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ার খোকা হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর চারটার দিকে তারেক প্রবিবেশী শান্তি গাজীর বাড়িতে যেয়ে ঘরের মধ্যে উকি দেওয়ার চেষ্টা করেন। এসময় শান্তি গাজী জেগে থাকায় ঘটনাটি দেখতে পেরে বাইরে বেরিয়ে তারেককে তার বাড়িতে উকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তারেক ও শান্তি গাজীর মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে শান্তি গাজী একটি হাসুয়া দিয়ে তারেকের হাতে কোপ দেয়। এসময় তারেকের চিৎকারে স্থানীয়রা ও তারেকের পরিবারের সদস্যরা ছুটে এসে দ্রুত তারেককে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেককে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এ বিষয়ে জানতে চাইলে আহত তারেক বলেন, ‘আমি শান্তি গাজীর নিকট কিছু টাকা পায়। ভোর চারটার দিকে মাঠে কাজে যাওয়ার পূর্বে শান্তি গাজীর বাড়িতে টাকা চাইতে গেলে সে আমার হাতে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)