গাংনীতে সড়ক দুর্ঘটনায় বরযাত্রীসহ পাঁচজন আহত

আপলোড তারিখঃ 2021-08-14 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় বরযাত্রীসহ পাঁচজন আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার শৈলমারি গ্রামের মিজানুর রহমানের ছেলে রাজু আহমেদ (২৬), আব্দুল মজিদের ছেলে আইয়ুব আলী (৪৭), রহেদ আলীর ছেলে সুজন আলী (২২) ও হানিফ আলীর ছেলে তাইজুল ইসলাম ওরফে তাজু (৩৫)। এছাড়াও আহত হয়েছেন বরযাত্রী গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের কামরুল ইসলাম (৩০)। গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। একই সময়ে ওই সড়কের তেরাইল-ওলিনগর নামক স্থানে আরেকটি দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে গরু বোাঝায় একটি স্টিয়ারিং গাড়ি নিয়ে গরু বিক্রির জন্য ব্যবসায়ী রাজু, তাজু, আইয়ুব ও সুজন গাংনীর বামন্দী পশুহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাঁরা চেংগাড়া গ্রাম অতিক্রম করে চোখতোলা নামক স্থানে পৌঁছালে, স্টিয়ারিং গাড়ির আকস্মিকভাবে চাকা খুলে যায়। এসময় তারা গাড়ি থেকে পড়ে আহত হন। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে, একই সময়ে ওই সড়কের তেরাইল-ওলিনগর গ্রামের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রী কামরুল ইসলাম আহত হন। কামরুল ও তাঁর এক বন্ধু হাড়িয়াদহ গ্রাম থেকে বামন্দী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনায় কামরুল জখম হলেও তাঁর বন্ধু অক্ষত রয়েছেন। আহত কামরুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পথচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)