ঝিনাইদহে শ্বশুর বাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিরুদ্দেশ!

আপলোড তারিখঃ 2021-08-14 ইং
ঝিনাইদহে শ্বশুর বাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিরুদ্দেশ! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে রিপা খাতুন (২১) নামে এক যুবতী গৃহবধূকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার বিকেলে তিনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। রিপা খাতুন সদর উপজেলার বেড়াশুলা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও বাজার গোপালপুরের ব্যবসায়ী আনিছুর রহমানের স্ত্রী। রিপা কোথায় আছে, কেমন আছে, তা দুই দিনেও জানতে পারেনি তাঁর পরিবার। মেয়েকে খুঁজে না পেয়ে তাঁর পরিবার খুবই বিচলিত। সারাক্ষণ কান্নাকাটি করছে তাঁর বাবা-মা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। রিপার বড় ভাই আরিফুর রহমান গতকাল শুক্রবার বিকেলে জানান, রিপা বাপের বাড়ি থেকে নিকটেই শ্বশুরবাড়ি বাজার গোপালপুরে যাচ্ছিলেন। কিন্তু শ্বশুর বাড়ি আর পৌঁছায়নি। দুই বছর হলো রিপার বিয়ে হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কও চমৎকার বলে দাবি করেন আরিফুর। তিনি জানান, সম্ভাব্য সব খানেই খোঁজ করেছি। তবে শৈলকুপার ভাটই গাড়াগঞ্জ এলাকায় তাঁর আত্মীয় বাড়িতে থাকার খবর শুনেছি। খবরটি কতদূর সত্য জানি না। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানায় ওসি (তদন্ত) এমদাদুল জানান, ‘সাধারণ ডায়েরি হওয়ার পর আমরা সব থানায় ম্যাজেস দিয়েছি। মেয়েটির সন্ধান পেলে জানাতে বলেছি। রিপার কেউ সন্ধান পেলে তার ভাই আরিফুর রহমানের ০১৯৮১-৮২১৪৫৯ এই মোবাইলে জানাতে অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)