দীর্ঘদিন পর শিয়ালমারী পশুহাট চালু

আপলোড তারিখঃ 2021-08-13 ইং
দীর্ঘদিন পর শিয়ালমারী পশুহাট চালু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের দীর্ঘ চার মাস পর চালু করা হলো জীবননগর উপজেলার বৃহত্তর শিয়ালমারী পশুহাট। খামারিদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে শিয়ালমারী পশুহাটটি পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জীবননগর উপজেলাসহ পাশ্ববর্তী জেলা ঝিনাইদহ, মেহেরপুরসহ বিভিন্ন উপজেলার গরুর খামারি ও ব্যবসায়ীরা শিয়ালমারী হাটে পশু ক্রয়-বিক্রয়ের জন্য হাজির হন। গোটা পশুরহাটেই ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে পশুহাটের প্রবেশ মুখেই হাট মালিকদের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনের জন্য মাইকিং করা এবং বাজারের মধ্যে হাত পরিষ্কার করার জন্য পানি ও সাবানের ব্যবস্থা করা হয়েছে। তবে শিয়ালমারী পশুহাট ঘুরে দেখা গেছে, গরুর খামারি এবং ব্যবসায়ীরা অনেকেই স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয়-বিক্রয় করছেন। অল্প সংখ্যক মানুষ হাতে মাস্ক থাকলেও মুখে দিতে অনীহা দেখা গেছে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, করোনার কারণে দীর্ঘদিন যাবৎ শিয়ালমারী পশুহাট বন্ধ ছিল। বর্তমানে লকডাউন শিথিল হওয়ায় শিয়ালমারী পশুহাটটি আবার চালু হয়েছে। তবে হাট পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)