আলমডাঙ্গায় ৫ শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-08-13 ইং
আলমডাঙ্গায় ৫ শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ আসাদুল হক (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তাঁকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামের মৃত ডা. নবিছদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী আসাদুল হক দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রয় করে আসছিল। আলমডাঙ্গা থানার এসআই সুলতান, এসআই গাফ্ফার, মুন্সিগঞ্জ ফাঁড়ির এএসআই আব্দুল হাই ফোর্স নিয়ে আলমডাঙ্গা পুরাতন বাসস্ট্যান্ডে ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাড়াদী মাঝের পাড়া গ্রামে মাদক ব্যবসায়ী আসাদুলের বাড়ির কাছে পৌঁছালে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়িয়ে পালানোর চেষ্টাকালে তাঁকে আটক করা হয়। `` এসময় তাঁর কাছ থেকে শপিং ব্যাগের মধ্যে ৫ শ গ্রাম গাঁজা ও নগদ ১ হাজার ৫ শ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আসাদুলের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। আজ তাঁকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)