ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2021-08-13 ইং
ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ট্রাক চাপায় লিখন হোসেন (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে হাটগোপালপুরে বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিখন হোসেন উপজেলার পাইকপাড়া গ্রামের জিল্লু মিয়ার ছেলে। সে হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল। ঝিনাইদহ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, সকালে স্কুলছাত্র লিখন হোসেন বাইসাইকেলযোগে বাড়ি থেকে বাজারে আসছিল। পথে বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি রড বোঝায় ট্রাক তাঁকে চাপা দেয়। সেখান থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ট্রাকটি আটক হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)