মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে কৃষক নিহত

আপলোড তারিখঃ 2021-08-13 ইং
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে কৃষক নিহত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা সেন্টার পাড়া এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে হেলাল উদ্দিন নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বজ্রপাতে নিহত হন ওই কৃষক। বিকেল সাড়ে পাঁচটার দিকে মাঠ থেকে হেলাল উদ্দীনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত হেলাল উদ্দিন (২৫) হাড়াভাঙ্গা গ্রামের মকলেছুর রহমানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মোহন আলী জানান, হেলাল উদ্দিন তাঁর নিজ জমিতে কাজ করতে গিয়েছিলেন। দুপুর দুইটার দিকে আকাশে অনেক মেঘ ও বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতের ঘটনা ঘটে। অন্যান্য কৃষকরা জমির পাশ দিয়ে যাবার সময় হেলাল উদ্দীনের মরদেহ দেখে তাঁর পরিবারের লোকজনকে খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন নিহত হেলালের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)