৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-08-12 ইং
৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা ও আলমডাঙ্গায় র‌্যাবের মাদক বিরোধী পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। গতকাল বুধবার ও গত মঙ্গলবার পৃথক সময়ে জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ও দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাগলা গোপিনাথপুর গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে আয়েন আলী (৩৫) ও দামুড়হুদা উপজেলার চিৎলা নতুন পাড়ার লায়েব আলীর ছেলে রাকিব (২০)। জানা যায়, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতাল মোড় এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দামুড়হুদা চিৎলা হাসপাতাল মোড়স্থ নিউ ডিজিটাল (প্রা.) হাসপাতাল অ্যান্ড শোভা ডায়গনস্টিক সেন্টারের সামনে অভিযান পরিচালনা বরে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে রাকিব নামের এক যুবককে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলমডাঙ্গা হারদী বাজারস্থ (হারদী ডিস মোর) এস এস টেইলার্সের সামনে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আয়েন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)