ভারত থেকে প্রবেশকালে মহেশপুর সীমান্তে দুজন আটক

আপলোড তারিখঃ 2021-08-11 ইং
ভারত থেকে প্রবেশকালে মহেশপুর সীমান্তে দুজন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশে আসার অপরাধে ২জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে মহেশপুর উপজেলার গোয়ালপুর গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ফরিদপুরের ভাংগা থানার খাপুড়া গ্রামের বতু শেখের ছেলে বায়োজিদ শেখ এবং মোড়লগঞ্জ থানার ধানসাগর গ্রামের তাজুল ইসলামের ছেলে ইলিয়াস হোসেন। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের খবরে সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। এসময় ওই ২ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)