আপত্তিকর ছবি তুলে টাকা আদায়, তিনজন আটক

আপলোড তারিখঃ 2021-08-11 ইং
আপত্তিকর ছবি তুলে টাকা আদায়, তিনজন আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ জেলায় চিত্রনায়িকা পরিমনী ও মডেল পিয়াসাদের আদলে গড়া একটি চক্রের সন্ধান বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অনৈতিক কার্যকলাপ ও ব্লাকমেইল করায় ছিল তাজ নাহার চক্রের কাজ
প্রতিবেদক, হিজলগাড়ী: দেশে যখন চিত্রনায়িকা পরিমনী, মডেল পিয়াসা ও মৌসহ একটি সক্রিয় চক্রের কয়েকজন সদস্যকে প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আটক হয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় মডেল পিয়াসা ও মৌদের মতো ব্লাকমেইল করে টাকা আদায়সহ নানা অপরাধের সাথে যুক্ত তাজ নাহার নেতৃত্বে একটি চক্র বলে জানা গেছে। গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ীতে বাসা ভাড়া নিয়ে অনৈতিক কার্যকলাপের পাশাপাশি নারীর সাথে আপত্তিকর ছবি তুলে প্রতারণার অভিযোগে তাজ নাহার নামের এক নারীসহ তিনজনকে আটক করলে দেহব্যবসা, ব্লাকমেইল করে টাকা আদায়সহ নানা অপরাধের সাথে যুক্ত থাকার কথা বেরিয়ে আসে। আটকৃতদের গতকালই দর্শনা থানায় সোপর্দ করেন হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস। জানা গেছে, চুয়াডাঙ্গার সদর উপজেলার হিজলগাড়ী পুলিশ ক্যাম্প পাড়ার হোমিওপ্যাথিক ডাক্তার রাজ্জাকের বাড়ি গত এক সপ্তাহ আগে ভাড়া নেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাসানুজ্জামান ওরফে হাসান। ভাড়া নিয়ে স্ত্রীসহ থাকা শুরু করেন। ভাড়া নেওয়ার দিন থেকেই তাঁর বাড়িতে বিভিন্ন বয়সের মানুষের আনাগোনা লক্ষ্য করেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে মোটরসাইকেলে এসে মিষ্টি নিয়ে দুজন ব্যক্তি তাঁদের বাড়িতে প্রবেশ করেন। পরে রাত আটটার দিকে ওই বাড়িতে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়াটিয়া হাসানুজ্জামান হাসান ও তাঁর স্ত্রী তাজ নাহার মূলত দেহব্যবসার এজেন্ট হিসেবে কাজ করেন। তাঁরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে বাসা ভাড়া নিয়ে সেখানে নারীদের দিয়ে দেহব্যবসা করান। কিছুদিন আগে দর্শনাতে জনৈক এক মাস্টারের বাড়িতে তারা আটক হন। এক সপ্তাহ আগে তাঁরা জামিনে মুক্ত হয়ে হিজলগাড়ী বাজারের এসে পূর্ব পরিচিতি সাবেক চেয়ারম্যান শামসুল হকের ছেলে শান্তর মাধ্যমে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের মোড়ে মৃত রাজ্জাক ডাক্তারের ছেলে শান্ত হোমিও হলের সত্ত্বাধিকারী শান্তর বাসা ভাড়া নেন। গতকাল সেই ভাড়া বাসায় অনৈতিক কাজ করতে আসেন দামুড়হুদা উপজেলার চারুলিয়া হেমায়েতপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে বাবু ওরফে বাবলু ও একই গ্রামের মকবুলের ছেলে হিরক। এসময় বাবলু ও হিরক স্থানীয়দের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার কৌশল হিসেবে মিষ্টির প্যাকেট নিয়ে বেলা একটার দিকে তাঁরা ওই বাড়িতে প্রবেশ করেন। `` তবে ওই বাড়ীতে প্রবেশের পর বাবলু ও হিরক পড়ে বিপদে। ওই বাড়িতে প্রবেশ করার পর জনৈক নারীর সাথে তাঁদের আপত্তিকর ছবি তুলে ব্লাকমেইল করে নগদ ৩৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এসময় বাবলু ও হিরককে আটকে রেখে বিকাশের মাধ্যমে তাদের বাড়ি থেকে আরও টাকা পাঠানোর জন্য এই চক্র চাপ দিতে থাকে। এরই মধ্য রাত ৮টার দিকে ওখান থেকে কৌশলে ছাড়া পেয়ে ভুক্তভোগী দুজন হিজলগাড়ী পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দিলে তাৎক্ষণিক হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই তাপস সরকার ও টুআইসি সবেদ আলী ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান, তাঁর স্ত্রী তাজ নাহার ও কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর গ্রামের আজির বক্সের ছেলে মিলনকে (৩২) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় তাঁদের দর্শনা থানায় সোর্পদ করে হিজলগাড়ী ক্যাম্প পুলিশ। ব্লাকমেইলের শিকার হিরক ও বাবু ওরফে বাবলু সাংবাদিকদের বলেন, দেড় মাস পূর্বে দর্শনায় হাসানের সাথে তাঁদের পরিচয় হয়। পরিচয়ের পর তাঁদের মধ্য বন্ধুত্বর্পূণ সম্পর্ক তৈরি হয়। গতকাল তাঁদের বাড়িতে মূলত বেড়ানোর জন্য আসেন তাঁরা। এখানে আসার পর হাসান তাঁদের হিজলগাড়ী বাজার থেকে রিসিভ করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পর জনৈক এক নারীকে তাঁদের রুমে প্রবেশ করিয়ে বাইরে থেকে তালা মেরে দেয়। কিছুক্ষণ পরে তাঁদের রুমে হাসান, তাঁর স্ত্রী তাজ নাহার, মিলনসহ আরও একজন প্রবেশ করে উক্ত মহিলার সাথে ছবি তুলে তাদের কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। সেই সাথে আরও টাকা বিকাশের মাধ্যমে বাড়ি থেকে নেওয়ার জন্য চাপ দিয়ে নির্যাতন করতে থাকেন। পরে তাঁরা ওখান থেকে কৌশলে বের হয়ে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পে এসে অভিযোগ দেওয়ার পর সাথে সাথে পুলিশ গিয়ে ওদের আটক করে। এবিষয়ে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস সরকার বলেন, ‘অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা সেখানে অভিযান চালিয়ে দেহব্যবসায়ী সিন্ডিকেটের সক্রিয় সদস্য হাসান ও তাঁর স্ত্রী এবং মিলন নামে একজনকে আটক করেছি। বাকিরা পলাতক আছে, তাদের আটক করার চেষ্টা করছি। আটককৃত আসামিদের থানায় নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’ এদিকে একটি সূত্রে জানা গেছে, হাসান ও তাঁর ২য় স্ত্রী উথলী মোল্লাপাড়ার তাজ নাহার দীর্ঘদিন ধরে দেহব্যবসার এজেন্ট হিসেবে কাজ করে আসছেন। এদের একটা সক্রিয় চক্র আছে, যারা ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসার জন্য ফাঁদ পেতে মানুষ এনে তাদের ব্লাকমেইল করে টাকা আদায় করে থাকেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)