চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর ৬ মাসের জেল

আপলোড তারিখঃ 2021-08-09 ইং
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর ৬ মাসের জেল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার বিকেলে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলম (৪৫) দামুড়হুদা উপজেলার উজিরপুর স্কুলপাড়ার নুর হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাহাঙ্গীর আলমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)