আরও ৩ হাজার ২৬৩ জনের টিকা গ্রহণ

আপলোড তারিখঃ 2021-08-09 ইং
আরও ৩ হাজার ২৬৩ জনের টিকা গ্রহণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রদানের তৃতীয় দিন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় প্রদান কার্যক্রমের তৃতীয় দিনে আরও ৩ হাজার ২৬৩ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। জেলায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়ার পরে টিকার দ্বিতীয় ডোজ নিতে অপেক্ষায় থাকা ২৬ হাজার ৭৬৭ মানুষের মধ্যে গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের টিকা কেন্দ্র থেকে এই ৩ হাজার ২৬৩ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। গতকাল দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ৩৫৭ জন, আলমডাঙ্গা উপজেলার ২ হাজার ৩১৬ জন, দামুড়হুদা উপজেলার ১৮০ জন ও জীবননগর উপজেলার ৪১০ জন রয়েছে। এনিয়ে প্রথম ডোজ নিয়ে অপেক্ষায় থাকা ২৬ হাজার ৭৬৭ মানুষের মধ্যে মোট দ্বিতীয় জোড টিকা নিয়েছেন ৩ হাজার ৪৯৯ জন। জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি জেলার চার উপজেলায় বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ৭ ফেব্রুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত জেলায় অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ হাজার ৮৭১ জন। ৮ এপ্রিল থেকে শুরু হয় জেলায় করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। ৮ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত জেলায় অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩১ হাজার ১০৪ জন। সেসময় টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় টিকার দ্বিতীয় ডোজ নিতে বাদ পড়েন ২৬ হাজার ৭৬৭ জন। দীর্ঘ প্রতিক্ষার পর চলতি মাসের প্রথম সপ্তাহে জেলা সিভিল সার্জন অফিসে ২৮ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসে পৌঁছায়। গত শনিবার থেকেই বাদ পড়া ২৬ হাজার ৭৬৭ মানুষের মধ্যে এই টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, গতকাল পর্যন্ত অ্যাস্ট্রোজেনেকার প্রথম ডোজ পেয়েছেন এ জেলার ৫৭ হাজার ৮৭১ জন। মোট দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩১ হাজার ৬০১ জন। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে বাদ আছেন এখনও ২৩ হাজার ২৬৮ জন। জেলা স্বাস্থ্য বিভাগের নিকট অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের ২৪ হাজার ৫০১টি ডোজ টিকাও মজুদ রয়েছে। এদিকে, গতকাল জেলায় চীনের তৈরী সিনোফার্মার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ হাজার ৪৬ জন। এর মধ্যে আলমডাঙ্গা উপজেলার ৬০০ জন, দামুড়হুদা উপজেলার ৮৫৪ জন ও জীবননগর উপজেলার ৫৯২ জন। এনিয়ে জেলায় মোট সিনোফার্মার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৭২ হাজার ২৫৭ জন। সিনোফার্মার টিকার দুইটি ডোজই গ্রহণ করেছেন ২ হাজার ৩০৫ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)