চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস : জনজীবন অতিষ্ঠ : হাসপাতালগুলোয় ডায়ারিয়া রোগী বাড়ছে

আপলোড তারিখঃ 2017-05-21 ইং
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস : জনজীবন অতিষ্ঠ : হাসপাতালগুলোয় ডায়ারিয়া রোগী বাড়ছে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড দাবদাহের সাথে অসহনীয় লোডশেডিংয়ে জেলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচন্ড তাপপ্রবাহের কারণে দেখা দিয়েছে ডায়ারিয়া রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে স্বাভাবিকের তুলনায় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এঅবস্থায় চিকিৎসকেরা বেশী বেশী পানি পানের পরামর্শ দিয়েছেন। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল ইসলাম গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সর্বশেষ আবহাওয়া রিপোর্টে জানান, জেলায় সর্বোচ্চ তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন থেকে এ জেলায় তাপপ্রবাহ বৃদ্ধি পেয়েছে। এই তাপপ্রবাহ আরও কিছুদিন থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। গত শনিবার সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি  সেলসিয়াস তাপমাত্রা  রেকর্ড করা হয়।  গরমে খেটে খাওয়া মানুষের হাঁসফাঁস অবস্থা। মানুষ একটু স্বস্তি পেতে ঠান্ডা পানীয় পান করে ও গাছের ছায়ায় শরীর জুড়ানোর চেষ্টা করছে। প্রচন্ড তাপপ্রবাহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে স্বাভাবিকের তুলনায় ডায়ারিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রাজিবুল ইসলাম জানান, প্রচন্ড তাপপ্রবাহের কারণে স্বাভাবিকের তুলনায় ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে। বর্তমানে শিশু-কিশোর ও বয়স্কসহ প্রায় ৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)