অপরাজনীতি বিদায় করতে চাই : খালেদা

আপলোড তারিখঃ 2017-05-21 ইং
অপরাজনীতি বিদায় করতে চাই : খালেদা ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: খালেদা জিয়াখালেদা জিয়াবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই। রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে এক টুইটে খালেদা জিয়া এ কথা বলেন। গত শনিবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আর এই তল্লাশির প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি ও তার বেশ কিছু সহযোগী সংগঠন। অন্যায়ভাবে এ অভিযান চালানো হয়েছে অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)