ব্যবসায়ীদের তোপের মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপলোড তারিখঃ 2021-08-08 ইং
ব্যবসায়ীদের তোপের মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছবির ক্যাপশন:
হিজলগাড়ী বাজারে পূর্ব ঘোষণা ছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে পূর্ব ঘোষণা ব্যতীত প্রধান সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এসময় অভিযান অসমাপ্ত রেখেই ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারটি চারটি ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই বাজারে প্রতিদিন চারটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় সকল কাজকর্মের জন্য আসা যাওয়া করে। বাজারে প্রায় তিন শতাধিক ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। হিজলগাড়ী বাজারটি চুয়াডাঙ্গা সদর উপজেলা, দর্শনা থানার মধ্যবর্তী স্থানে হওয়ায় বাজারের ওপর দিয়ে খুব সহজেই চুয়াডাঙ্গা জেলা শহর, দর্শনা, জীবননগর এমনকি ঝিনাইদহ যাওয়ার শর্ট রাস্তা হিসাবে ব্যবহৃত হয়। জনগুরুত্বপূর্ণ এই বাজারের প্রধান সড়কের দুই পাশের অধিকাংশ দোকানদাররা রাস্তা সংলগ্ন জমি দখল করে সেড নির্মাশ, সিঁড়ি নির্মাণ অথবা সাইন বোর্ড লাগিয়ে দখল করে রেখেছেন। যার ফলে রাস্তার প্রশস্ততা কমে গেছে। রাস্তার পাশের জায়গা এভাবে দখল করার ফলে বাজারের পানি নিস্কাশনের জন্য ড্রেনের বরাদ্দ থাকলেও দীর্ঘদিন ধরে ড্রেন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, শনিবার ও বুধবার সাপ্তাহিক হাটের দিন প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বৃদ্ধি পায়। গতকাল শনিবার বেগমপুর ও তিতুদহ ইউনিয়নের গণটিকাদান কেন্দ্র পরিদর্শনে এসে বিষয়টি নজরে পড়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলামের। তিনি গণটিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার ও হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের টুআইসি সবেদ আলীকে সাথে নিয়ে বাজারের পুলিশ ক্যাম্পের মোড়ে উপস্থিত হয়ে গ্রাম পুলিশের সহযোগিতায় জলিল কোম্পানি মার্কেটের সামনের লোহার সিঁড়িসহ বেশ কিছু সেড অপসারণ করেন। এরপর বাজারের কোটালী রোড মোড়ে এসে সুমি ফার্মেসির দোকানের সামনের বসার স্থান (ইট দিয়ে তৈরি) সেটা ভাঙার নিদের্শ দেন। তাঁর নির্দেশে গ্রাম পুলিশরা সেটা ভাঙতে গেলে অনাকাক্সিক্ষতভাবে ছোট একটি ইটের টুকরা এক দোকান কর্মচারীর মাথায় লেগে রক্ত ঝরতে শুরু করে। তাৎক্ষণিক উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণ নির্বাহী ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যানসহ অন্যদের ওপর চড়াও হয়। সে সময় দ্রুত ঘটনাস্থলে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত হয়ে জনসাধারণকে ছত্রভঙ্গ করে দেন। পরে আহত দোকান কর্মচারী শাহিনকে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করার ব্যবস্থা করেন সহকারী কমিশনার (ভূমি) মাজাহারুল ইসলাম। সেই সাথে অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এসময় তিনি দ্রুত নোটিশ প্রদানের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)