চুয়াডাঙ্গায় গণটিকাদান কার্যক্রম শুরু

আপলোড তারিখঃ 2021-08-07 ইং
চুয়াডাঙ্গায় গণটিকাদান কার্যক্রম শুরু ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও আজ থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন (এমপি) গণটিকা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিথত ছিলেন- চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) আবু তারেক, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)