মেসি এখন কোথায় যাবেন?

আপলোড তারিখঃ 2021-08-07 ইং
মেসি এখন কোথায় যাবেন? ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: সম্পর্ক শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটা এসেছে বার্সেলোনার তরফ থেকেই। অবসান হয়েছে লিওনেল মেসির সাথে তাদের দুই দশকের সম্পর্কের। গত পরশু রাতে বার্সেলোনা কর্তৃপক্ষ জানায়, মেসি আর বার্সেলোনায় থাকছে না। তাদের পক্ষে রাখা সম্ভব হচ্ছে না এই আর্জেন্টাইন তারকাকে। মেসির বয়স এবং তার বেতনের জন্যই তাকে এই স্প্যানিশ ক্লাব ছাড়তে হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই অবশ্য ‘ফ্রি অ্যাজেন্ট’ আর্জেন্টাইন তারকা। অর্থাৎ চাইলেই সমঝোতার ভিত্তিতে ভিড়তে পারতেন যেকোনো ক্লাবে। তবে এত দিন পর্যন্ত খবর ছিল, বার্সাতেই থাকতে চান মেসি। এখন যেহেতু আর সেটি হচ্ছে না। তাই এখন নতুন করে আলোচনা বার্সেলোনা ছেড়ে কোন ক্লাবে যাবেন তিনি? স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, তাকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আগে যতবারই ক্লাব ছাড়তে চেয়েছেন মেসি, ঘুরে ফিরে এসেছে তাদের নাম। এবারো তার ব্যতিক্রম নেই। তবে এর সাথে আরো একটি সম্ভাবনার কথা বলছে মার্কা, হয়তো যুক্তরাষ্ট্রের মেজর লিগ এমএলএসেও চলে যেতে পারেন মেসি। কারণ এই লিগেও মেসির বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পূরণ করা সম্ভব। কিন্তু এখনো ইউরোপের শীর্ষ পর্যায়েই মেসির খেলার ইচ্ছে রয়েছে বলে জানা গেছে। সে ক্ষেত্রে মেসির পছন্দের তালিকায় ওপরে আছে ম্যানচেস্টার সিটি। তবে সম্প্রতি জ্যাক গ্রিলিশকে দলে ভেড়াতে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে তারা। আগ্রহ দেখিয়েছে টটেনহ্যামের হ্যারিকেইনের জন্যও। তবুও মেসিকে নেয়ার চেষ্টা নিশ্চয়ই তারা করবে। কারণ সাবেক শিষ্য মেসিকে যে অনেকদিন ধরেই চাইছেন ক্লাবটির বর্তমান কোচ পেপ গার্দিওয়ালা। সব হিসাব মেলালে আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে সবচেয়ে এগিয়ে পিএসজি। তবে তাদের জন্যও কাজটি সহজ নয়। প্রথমত তাদের এখন মূল লক্ষ্য কিলিয়ান এমবাপ্পের সাথে চুক্তির মেয়াদ বাড়ানো। এর সাথে ফ্রান্সের ট্যাক্স দেয়ার নিয়মও অন্যতম চিন্তার বিষয় ক্লাবটির জন্য। অবশ্য পিএসজি এখন এমবাপ্পেকে রেখে দিয়ে কিভাবে মেসিকে দলে নেয়া যায় সেই ছকই কষছে। ক্লাব সভাপতি নাসের আল খালেইফির পরিকল্পনাই তেমনই। ক্লাবটির যদিও ২শত মিলিয়ন ইউরোর দেনা আছে। এই ক্ষতি পোষাতে তারা কিছু খেলোয়াড়কে বিক্রি করতে চায়। এরই মধ্যে ফরাসি এই ক্লাব ছেড়ে বায়ার্ন লেবারকুজেনে যোগ দিয়েছেন মিচেল বাকের। তা মাত্র ৭ মিলিয়ন ইউরোতে। মেসি পিএসজিতে এলে এর প্রভাব পড়তে পারে অ্যাংগেল ডি মারিয়ার ওপর। এই আর্জেন্টাইনের সাথে ক’দিন আগেই চুক্তি নবায়ন করেছে পিএসজি। তবে মেসি যেখানেই যান শেষ অবধি, বার্সার সমর্থকদের দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না!

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)