কোটচাঁদপুরে পার্কে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক

আপলোড তারিখঃ 2021-08-07 ইং
কোটচাঁদপুরে পার্কে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে বকুল সিটি পার্কে নিয়ে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সাব্বির নামের এক ধর্ষককে আটক করেছে। গত মঙ্গলবার (৩ আগস্ট) কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের বকুল সিটি পার্কে এ ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মগবর মণ্ডলের ছেলে সাব্বির হোসেনের সাথে ঝিনাইদহ সদরের মহামায়া গ্রামের এক কিশোরীর তিন মাস আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে (৩ আগস্ট) সাব্বির ওই কিশোরীকে তাঁর গ্রামের পরিচিত ভ্যানচালক কাবিলের ভ্যানে করে দোড়া ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের বকুল সিটি পার্কে নিয়ে যান। তারপর পার্কে বেড়ানো শেষে ভ্যানচালক কাবিল ও সাব্বির ওই কিশোরীকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে সিটি পার্কের বাথরুমের পাশের একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন থানায় খবর দেয়। থানার পুলিশ সাব্বির হোসেনকে বলুহর বাসস্ট্যান্ড থেকে আটক করে। ভ্যানচালক ভ্যান রেখে পালিয়ে যান। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে সাব্বির ও কাবিল উদ্দিনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কোটচাঁদপুর থানার এসআই ইনারুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে গতকাল শুক্রবার বিকেলে জানান, মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে ১৬৪ ও ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। বকুল সিটি পার্কের পরিচালক শামীম আরা হ্যাপি জানিয়েছেন, করোনাকালে পার্কটি সর্বসময় বন্ধ থাকে। ফলে কোনো যুবক-যুবতীর পার্কে বেড়াতে আসার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, পুলিশের কাছ থেকেই প্রথম খবরটি জানতে পেরেছি। সম্ভবত তারা লুকিয়ে পার্কের ভেতরে প্রবেশ করে এই অনৈতিক কাজ করেছে। এ ঘটনার সাথে পার্ক কর্তৃপক্ষ কোনোভাবেই সংশ্লিষ্ট নয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)