আজ থেকে গণটিকা কার্যক্রম শুরু

আপলোড তারিখঃ 2021-08-07 ইং
আজ থেকে গণটিকা কার্যক্রম শুরু ছবির ক্যাপশন:
জেলায় ২৩ হাজার ৮ শ জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ নিজস্ব প্রতিবেদক: পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও আজ থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হবে। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার সব ইউনিয়ন ও পৌরসভা এলাকায় টিকা দেওয়া হবে। শনিবার জেলায় ২৩ হাজার ৮শ জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলায় করোনার টিকা দিতে ৫৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। যার বিপরীতে বুথ থাকছে মোট ১১৯টি। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্র থাকছে। আর জেলার বাকি তিনটি পৌরসভায় ৩টি করে কেন্দ্র বসানো হবে। যেখানে থাকবে ৯টি করে বুথ। আর প্রতিটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে থাকবে একটি করে কেন্দ্র। প্রতিটি বুথ থেকে ২০০ জনকে টিকা প্রদান করা হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এজন্য প্রতিটি বুথে ২ জন করে টিকাদানকর্মী ও ৩ জন করে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। সেগুলো হলো- ১ নং ওয়ার্ডে কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নং ওয়ার্ডে বুজরুকগড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ নং ওয়ার্ডে আল মেরাজ কিন্টার গার্টেন, ৪ নং ওয়ার্ডে ওল্ড জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং ওয়ার্ডে পৌর প্রাথমিক বিদ্যালয়, ৬ নং ওয়ার্ডে অঙ্গিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭ নম্বর ওয়ার্ডে সাতগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮ নং ওয়ার্ডে বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯ নং ওয়ার্ডে রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৮টি ইউনিয়নে টিকা প্রদান করা হবে। টিকা কেন্দ্র গুলো হলো- মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে, আলুকদিয়া ইউনিয়নের আলুকদিয়া রোমেলা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে, পদ্মবিলা ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, গড়াইটুপি ইউনিয়নের খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও তিতুদহ ইউনিয়নের বড় শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাগণ নিজ নিজ এলাকার কেন্দ্রের দ্বায়িত্বে থাকবেন। এদিকে, আজ শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে করোনার গণটিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ডে ১টি করে করোনা কেন্দ্র ও ৩টি করে বুথে টিকা প্রদান করা হবে। আজ উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ১৫টি কেন্দ্র ও ৪৫টি বুথে টিকা প্রদান করা হবে। এছাড়াও আলমডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হবে বলে জানা গেছে। জীবননগর: জীবননগর পৌরসভার যেসকল স্থানে টিকা প্রদান করা হবে সেগুলো হলো- ১ নম্বর ওয়ার্ড সুবলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০০ জনকে, ৭ নম্বর ওয়ার্ড জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০০ জনকে ও ৪ নম্বর ওয়ার্ডের টিকা প্রদান করা হবে ৬ নম্বর ওয়ার্ড দৌলৎগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০০ জনসহ জীবননগর পৌরসভার মোট ৬০০ জনকে টিকা প্রদান করা হবে। জীবননগর সীমান্ত ইউনিয়নে টিকা প্রদান করা হবে গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। বাকা ইউনিয়ন পরিষদে টিকা প্রদান করা হবে বাকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, রায়পুর ইউনিয়ন পরিষদের টিকা প্রদান করা হবে রায়পুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং উথলী ইউনিয়ন পরিষদের টিকা প্রদান করা হবে উথলী সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে। দামুড়হুদা: আজ দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর সভাসহ উপজেলর ৮টি ইউনিয়নের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে। সকাল ৯টায় দর্শনা পৌরসভা কার্যালয়ে টিকা দান কর্মসূচির উদ্বোধন করবেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এছাড়া উপস্থিত থাকবেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ শুভ। জানা যায়, দর্শনা পৌর এলাকাসহ দামুড়হুদা উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন স্থানে টিকা প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়নের ৩টি কেন্দ্রে ২জন করে স্বাস্থ্য কর্মকর্তা টিকা প্রদান করবেন এবং তাদের সহযোগিতা করবেন ৩জন। সুষ্ঠভাবে টিকাদান সম্পন্ন করার লক্ষে ইতোমধ্যে দর্শনা পৌর সভায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় দর্শনা পৌর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান। আজ ৭ আগস্ট দর্শনা পৌরসভা এলাকার ৩টি স্থানে বিষেশ করে দর্শনা পৌরসভা কার্যালয়ে ৪, ৫ ও ৭ নং ওয়ার্ডের ২ শ জন, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮, ৯ ও ৬ ওয়ার্ডে ২ শ জন ও ১, ২ ও ৩ ওয়ার্ডের ২০০ শত জন করে মোট ৬০০জনকে টিকা প্রদান করা হবে। এদের মধ্যে ৪৫ বছরের উপরের বয়সের নারী পুরুষও প্রতিবন্ধ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা প্রদান করা হবে। কোভিড ১৯ করোনা ভাইরাস প্রতিরোধক টিকা সুষ্ঠভাবে সবার মধ্যে প্রদানের লক্ষে পৌর এলাকার ৯টি ওর্য়াডে কাউন্সিলর ও আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা ও সর্বদা মাঠে থেকে কাজ করবেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)