প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক কন্যাশিশুর করুণ মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনা থানাধীন যদুপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জুয়েল হোসেনের দেড় বছর বয়সী কন্যা মিতু খাতুন বাড়ির আঙিনায় খেলা করছিল। এসময় অসাবধানতাবশত সে বাড়ির পাশের গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন বিষয়টি দীর্ঘ সময় পর টের পেয়ে পানি থেকে তার মরদেহ উদ্ধার করে। গতকাল সন্ধ্যার দিকে গ্রাম্য কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
