ঝিনাইদহ-২ আসনের এমপি সমি করোনায় আক্রান্ত

আপলোড তারিখঃ 2021-08-06 ইং
ঝিনাইদহ-২ আসনের এমপি সমি করোনায় আক্রান্ত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমান তিনি ঢাকার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এমপি সমি সিদ্দিক নিজেই গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর ফেসবুকে তথ্যটি শেয়ার করেন। তিনি উল্লেখ করেন, ‘গত কয়েকদিন ধরে জ্বর অনুভূত হওয়ায় কোভিড পরীক্ষা করি। রেজাল্ট পজিটিভ এসেছে। তারপর থেকে হোম আইসোলেশনে আছি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি। তবে ভালো আছি ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ সংসদ সদস্যের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, করোনা শুরু হওয়ার পর থেকে তিনি নিজের নির্বাচনী এলাকায় নিজ হাতে খাদ্য-সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছেন। ঝিনাইদহ সদর হাসপাতাল ও শিশু হাসপাতালে রোগ নির্ণয় ও অপারেশনের জন্য উন্নত সরঞ্জাম দিয়েছেন। মূমুর্ষূ রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদানসহ হাসপাতালের কার্যক্রম নিয়মিত তদারকি করে যাচ্ছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)