দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গরুসহ দুই চোর আটক

আপলোড তারিখঃ 2021-08-06 ইং
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গরুসহ দুই চোর আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রাম থেকে ১০ দিন আগে একটি লাল রঙের গরু চুরি হয়ে যায়। পরে গরুর মালিক বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জুয়েল বিভিন্ন এলাকায় থেকে গরুসহ দুই গরু চোরকে আটক করতে সক্ষম হন। আটকৃতরা হলেন- মাহাবুল হোসেন (৩৫) ও শামীম হোসেন (৩৬)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পীরপুরকুল্লাহ ও মেহেরপুর থেকে গরুসহ দুজনকে আটক করা হয়। জানা যায়, গত ২৫ জুলাই রাতে দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের আনারুল ইসলামের একটি গরু চুরি হয়ে যায়। পরে আনারুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক তদন্তভার দেন কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আতিকুর রহমান জুয়েলকে। তদন্তে বেরিয়ে আসে মুন্সিপুর গ্রামের কালু মণ্ডলের ছেলে মাহাবুব হোসেন ও দৈউলী গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে শামীম হোসেন এ গরু চুরির সাথে সম্পৃক্ত। পরে পুলিশ তাঁদেরকে আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেহেরপুর থেকে এ গরুটি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)