‘রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও শেখ কামাল খুবই সাধারণ জীবনযাপন করতেন’

আপলোড তারিখঃ 2021-08-06 ইং
‘রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও শেখ কামাল খুবই সাধারণ জীবনযাপন করতেন’ ছবির ক্যাপশন:
স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই নানা ষড়যন্ত্র চলছে, আমাদের সর্তক থাকতে হবে -এমপি টগর সমীকরণ প্রতিবেদন: করোনাকালে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্য ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, গাছের চারা বিতরণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চ প্রাঙ্গনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর। এরপর ডিসি সাহিত্য মঞ্চ প্রাঙ্গণে যুবকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে বেলা ১১টার দিকে ভার্চুয়ালভাবে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া ও আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালভাবে যুক্ত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। ``প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও শেখ কামাল খুবই সাধারণ জীবনযাপন করতেন। তিনি ছিলেন একাধারে সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক। তিনি যেমন ছায়ানটে সেঁতার বাজিয়েছেন, তেমনি আবাহনী ক্রীড়া চক্র নামে ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এছাড়া বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটার ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক। শেখ কামাল, যার শরীরে বঙ্গবন্ধুর রক্ত বহমান ছিল, তিনি ছিলেন অনেক গুণের অধিকারী অর্থাৎ আদর্শ বাবার আদর্শ সন্তান। তিনি ছিলেন বিনয়ী ও মার্জিত। দাম্ভিকতা ছিল তাঁর স্বভাববিরুদ্ধ। তারুণ্যের প্রতীক শেখ কামাল বেঁচে থাকলে হয়ত বর্তমান বাংলাদেশ যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আরও আধুনিক ও প্রগতিশীল অবস্থানে আসীন থাকতেন। আলোচনা সভায় চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোজ্জামেল হোসেন গাজী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন প্রমুখ। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কর্মসূচি: ``জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় যুবলীগের কার্যালয়ে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জাফরপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক। জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আলমগীর আজম খোকা, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবু মুসা, যুবলীগ নেতা দরুদ, আল ইমরান শুভ, মাসুদুর রহমান মাসুম শেখ শাহী, বিপ্লব হোসেন, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, লোকমান, শেখ রাসেল, আল নোমান, পিয়াস, আসাদ, শেখ আনোয়ার, ইমরান, সাকিব, রেজাউল, জাহাঙ্গীর, কাফি, নাঈম, বাচ্চু, জামাল, নুরু প্রমুখ। আশাদুল হক বিশ্বাসের নেতৃত্বে কর্মসূচি: জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের নেতৃত্বে জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শেখ কামাল-এর জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় মাস ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ক্রিড়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, জেলা শ্রমিক লীগের সহসভাপতি মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন মিলন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সহযোগিতায় ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর মাফিজুর রহমান মাফি এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল ইসলাম টোকন। এসময় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, আব্দুল হালিম মণ্ডল, আবু সাইদ পিণ্টু, আবু তাহের আবু, তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেহেল রানা, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, উপজেলা প্রকৌশলী আব্দুল বারি, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খাঁন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ। এদিকে, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে ১ মিনিট নীরবতা পালন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শাহ আব্দুল বাতেন। এসময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন দিপু, আবু সিদ্দিক, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, লাল্টু হোসেন, আব্দুল্লাহ, আব্দুস সাত্তার, আব্দুল মালেক, জাহিদ হোসেন, কাওছার আহমেদ, মোখলেছুর রহমান, আতাউর রহমান, রবিউল ইসলাম ঝণ্টু, মহাসিন আলী, মজিবুর রহমান, কামরুজ্জামান বাবু, জুলফিকার আলী ভুট্টো, শফিকুল ইসলাম, গনি মোল্লা, আহসান আলী, ইসমাঈল হোসেন, আব্দুল হান্নান, রাজিব হাসান, সোহেল শাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ আনোয়ার হোসেন। দামুড়হুদা: দামুড়হুদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা অওয়ামী লীগ ও দামুড়হুদা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, প্রাণিসম্পদ অফিসার ডা. মশিউর রহমান, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীসহ বিভিন্ন এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। দর্শনা: দর্শনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর মেয়র ও দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই এখনো নানা ষড়যন্ত্র চলছে। আমাদের সর্তক থাকতে হবে। এ আগস্ট মাসকে ঘিরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালে ২১ আগস্ট হত্যার চেষ্টা করেছিল, আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে জননেত্রী দেশকে উন্নয়নের রোল মডেল নিয়ে গেছে। আমাদের সকল নেতা-কর্মীকে সংগঠিত ও সর্তক থেকে শেখ হাসিনার সাথে থেকে কাজ করে যেতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, জয়নাল আবেদীন, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক আরিফ, দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দর্শনা কলেজ ছাত্রীলগের সভাপতি নাহিদ পাভেজ, যুবলীগের সভাপতি শেখ আসলাম তোতা, সকল ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন এম এ ফয়সাল। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আব্দুল মালেক। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যন ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু। জীবননগর: জীবননগরে শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের উন্নয়মূলক কর্মকাণ্ড এবং সরকারি অনুষ্ঠানগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে উপজেলা পরিষদের সকল দপ্তরে চিঠি দেওয়া হয়। সেখানে সব দপ্তরের কর্মকর্তা থাকলেও উপজেলা ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন সরকারি কোনো অনুষ্ঠানে আসেননি, এমনকি ওই দপ্তরের কেউ অনুষ্ঠানে হাজির হননি। একজন সরকারি কর্মকর্তা যদি প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করেন, তাহলে সাধারণ মানুষ কী করবে। আলোচনা সভা শেষে শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। মেহেরপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষভাবে তৈরি মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম প্রথমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে এবং পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা, মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, মেহেরপুর ক্লাব ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির পক্ষে পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রাফিউল আলম জেলা পুলিশের পক্ষে, মেহেরপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাসির উদ্দীন স্বাস্থ্য বিভাগের পক্ষে, মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন পৌরসভা ও যুবলীগের পক্ষে, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার ডা. মো. রফিকুল আলম হাসপাতালে পক্ষে, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন। এছাড়াও মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুর আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, মেহেরপুর এনজিও সমিতি পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ-আল-আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, ডিবির ওসি জুলফিকার আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গ্রহণ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সেখানে বেশ কয়েকটি বৃক্ষের চারা রোপণ করা হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডুসহ যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। এসময় সেখানে প্রশিক্ষণরত যুবকদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। অপর দিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন। এসময় সেখানে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনসুর আলম খান ও পুলিশ সুপার মো. রাফিউল আলম। অন্যদের মধ্যে মেহেরপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাসির উদ্দীন, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার ডা. মো. রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ-আল-আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক সেখানে উপস্থিত ছিলেন। মুজিবনগর: মুজিবনগরে জাতির জনক বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মুজিবনগর উপজেলা পরিষদের মাঠে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। পরে মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস পুস্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সম্বন্ধে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়। গাংনী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করেছে গাংনী উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলম। এসময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়। এদিকে, মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এমপি খোকনের বাসভবনে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল হুদা বিশ্বাস, কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজামান মঙ্গল, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলী, কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, যুবলীগ নেতা মুক্তারুল ইসলামসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ: ঝিনাইদহে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে তাঁর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে। পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি অন্যান্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানো হয়। পরে শহরের যুব উন্নয়ন অধিদপ্তরে চারা গাছ বিতরণ ও রোপণ করা হয়। এছাড়াও দুপুরে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টুসহ অন্যান্যরা। পরে দুপুরে সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)