আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-08-06 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় আব্দুল মালেক নামের এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আলমডাঙ্গা উপজেলার সনাতন গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আব্দুল মালেক একই এলাকার মৃত বাবর আলী মণ্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। আব্দুল মালেককে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)