আলমডাঙ্গায় কারেন্ট জাল জব্দ ও ৪ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-08-05 ইং
আলমডাঙ্গায় কারেন্ট জাল জব্দ ও ৪ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও চারজনকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখির নেতৃত্বে আলমডাঙ্গা কাছারি বাজার মসজিদের সামনের মার্কেটে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তাতে অগ্নিসংযোগ করেন। জানা গেছে, আলমডাঙ্গা কাছারি বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম, আয়ুব আলী, মোমিন আলী ও মতিন আলী বেশ কিছুদিন ধরে কারেন্ট জাল বিক্রয় করে আসছে। এমন সংবাদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তা অভিযান চালান। এসময় কাছারি বাজারের চারজনের নিকট থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং তাঁদেরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, ক্ষেত্রসহকারী হাবিবুর রহমান, সোহেল রানা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)