দামুড়হুদায় গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2021-08-04 ইং
দামুড়হুদায় গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ আবু জাফর নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে তাঁকে আটক করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাচিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার উজিরপুর এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এসময় ওই গ্রামের গাঙপাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে আবু জাফর (৪৫) নিজ বসতঘর থেকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)