কালীগঞ্জে ভিশন শো-রুমে দুঃসাহসিক চুরি!

আপলোড তারিখঃ 2021-08-04 ইং
কালীগঞ্জে ভিশন শো-রুমে দুঃসাহসিক চুরি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: লকডাউনের মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জে আইমান এন্টারপ্রাইজের প্রতিষ্ঠান ভিশন শো-রুমে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শো-রুমের পেছনের ভেন্টিলেটার ভেঙে এ চুরির ঘটনাটি ঘটে। চোরেরা শো-রুমের ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ টাকা, ইলেকট্রনিক পণ্যসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার সকালে থানা ও ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, চুরি ঘটনার খবর পেয়েই সকালে থানার এসআই জাকারিয়া হোসেন ও আবুল কাশেমকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে চোর আটকে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)