ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিতলী গ্রাম থেকে সুলতান মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুলতান মণ্ডল ওই গ্রামের মৃত কাজল মণ্ডলের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শিতলী গ্রামের সুলতান মণ্ডল নিজ বাড়িতে মাদক মজুদ করে রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় রান্নাঘরে মাটিতে পুতে রাখা অবস্থায় ২টি পিতলের কলসির ভেতর রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় সুলতান মণ্ডলকে। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
