মহেশপুরে পুত্রবধূকে কুপিয়ে শ্বশুরের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2021-08-04 ইং
মহেশপুরে পুত্রবধূকে কুপিয়ে শ্বশুরের আত্মহত্যা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলোহের জের ধরে পুত্রবধূকে কুপিয়ে আত্মহত্যা করেছেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। মহেশপুর থানার ওফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে আব্দুল গনি নিজের জমি বিক্রি করে কিছু টাকা ছেলেকে দেন এবং অবশিষ্ট টাকা নিজের কাছে রাখেন। এ নিয়ে পুত্রবধূ নয়নতারার সাথে গত সোমবার সন্ধ্যায় শ্বশুর আব্দুল গণির তর্কবির্তক হয়। একপর্যায়ে শ্বশুর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূ নয়নতারাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরিবারের সদস্যরা নয়নতারাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তাঁর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল মঙ্গলবার নয়নতারাকে যশোর থেকে ঢাকায় পাঠানো হয়। এদিকে, পুত্রবধূর মূমুর্ষূ হওয়ার খবরে শ্বশুর আব্দুল গনি নিজ বাড়িতে বিষপান করেন। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)