চুয়াডাঙ্গায় মসজিদ কমিটির ১৪ বছরের বিবাদ মেটালেন ওসি জিহাদ খান

আপলোড তারিখঃ 2021-08-03 ইং
চুয়াডাঙ্গায় মসজিদ কমিটির ১৪ বছরের বিবাদ মেটালেন ওসি জিহাদ খান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের নফরকান্দি গ্রামের একটি মসজিদ কমিটি নিয়ে স্থানীয় দুটি গ্রুপের ১৪ বছরের বিবাদ মিটিয়ে দিলেন ওসি আবু জিহাদ খান। গতকাল সোমবার সদর থানায় ওসির রুমে ওই দুটি গ্রুপের লোকজনের উপস্থিতিতে বিষয়টির সমাধান করা হয়। জানা যায়, নফরকান্দি গ্রামের মসজিদ কমিটি হস্তান্তর নিয়ে গত ২০০৮ সাল থেকে গ্রামের স্থানীয় দুটি গ্রুপের বিবাদ চলছিল। কমিটির এই বিভাজন নিয়ে দু’টি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা বিদ্যমান ছিল। দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদ গতকাল বিট পুলিশিংয়ের মাধ্যমে স্থায়ী সমাধান করা হয়। এর আগে বিবাদমান দুটি গ্রুপের লোকজনকে ওসির রুমে ডাকা হয়। উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীবৃন্দের সহযোগিতায় স্থানীয়ভাবে ওই বিবাদের মীমাংসা করা হয়েছে। এসময় বিট পুলিশিং অফিসার সদর থাবা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভবতোষ রায় এবং আহসানুর রহমান উভয়পক্ষের মধ্যে সৃষ্ট বিবাদ সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। দুটি গ্রুপের রহমত, শরিফ, বাশারসহ আরও অনেকে উপস্থিত থেকে পুলিশের দেওয়া সিদ্ধান্ত মেনে নেন। এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, ২০০৮ সাল থেকে চলে আসা বিবাদ বিট পুলিশিংয়ের মাধ্যমে নিষ্পত্তি কর হয়। এরপরও যদি ওই দুটি গ্রুপ নতুন করে বিবাদে জড়ায়, তাহলে তাদের সকলের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)