জীবননগর হরিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-08-03 ইং
জীবননগর হরিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ধানের জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের বেলে মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আবু সুলতান (৪৮) হরিপুর গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে। ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, কৃষক আবু সুলতান দুপুরে গ্রামের বেলে মাঠ নামক স্থানে আমন ধান রোপণ করছিলেন। বেলা দুইটার দিকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে সুলতান মাঠে গুরুতর আহত হয়ে পড়েন। এসময় একই মাঠে কাজ করা কৃষকরা আহত সুলতানকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের ফজলুর ছেলে আজিজুল হক (৪০)। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, বজ্রপাতে নিহত আবু সুলতান হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। এবং এ ঘটনায় আহত ব্যক্তিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিৎসা দেওয়া হচ্ছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামে বজ্রপাতে আবু সুলতান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে, ঘটনাটি আমি শুনেছি। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)