দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-08-03 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী মধু মণ্ডলকে গাঁজাসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত মধু মণ্ডল (৬৫) বিষ্ণুপুর ঈদগাহপাড়ার মৃত মাদার মণ্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ফোর্স নিয়ে মধু মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন পেশকার আব্দুল লতিফ। রাতেই মধু মণ্ডলকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)