মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-08-02 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গায় বৃদ্ধ মোয়াজ্জেম হোসেন (৮০) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার দুপুরেরর দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে। জানা গেছে, গতকাল সকালে মোয়াজ্জেম হোসেন মদনাডাঙ্গা গ্রামের রাস্তা পার হওয়ার সময় ডিম বোঝাই একটি আলগামন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)