আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ৩ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2021-08-02 ইং
আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় ৩ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানায় আলমডাঙ্গা শহরের ৬টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মেনে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। শহরের আলিফ উদ্দিন মোড়, চারতলার মোড়, হাউসপুর আনন্দধাম ব্রিজ, লাল ব্রিজ, কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় আনন্দধামের ব্রিজের নিকট হাউসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হামিদুলকে ৫ শ টাকা, বেলগাছী গ্রামের চান মিয়ার ছেলে রুবেলকে ১ শ টাকা, গোবিন্দপুর গ্রামের সুমন আলীকে ১ হাজার টাকা, পার আলমডাঙ্গার রবগুলের ছেলে মাছ ব্যবসায়ী আনারুলকে ৫ শ টাকা, একই গ্রামের মৃত আকমল আলীর ছেলে জুলহাসকে ৫ শ টাকা, বিনোদপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রেজাউল হককে ৪ শ টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই ইমদাদুল হক শাহিন ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)