আজ দুপুর ১২টা পর্যন্ত বাস ও লঞ্চ চলবে

আপলোড তারিখঃ 2021-08-01 ইং
আজ দুপুর ১২টা পর্যন্ত বাস ও লঞ্চ চলবে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্পকারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য সারাদেশে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল করবে। এছাড়া যাত্রীবাহী লঞ্চও দুপুর ১২টা পর্যন্ত চলাচলের অনুমতি দিয়েছে সরকার। গতকাল শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানান। উল্লেখ্য, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের আবেদনের প্রেক্ষিতে আজ থেকে দেশের সকল রফতানিমুখী শিল্প খাত চালু হচ্ছে। বিশেষ করে বিদেশী ক্রেতাদের ক্রয়াদেশ অনুযায়ী পণ্য সরবরাহ করতে পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু করবে রফতানিতে শীর্ষে থাকা তৈরি পোশাক খাত। কোরবানির ঈদ করতে বেশিরভাগ শ্রমিক গ্রামের বাড়ি চলে যাওয়ায় কারখানা খোলার খবরে তারা এখন ঢাকার পথে রয়েছেন। এ অবস্থায় শ্রমিকদের চলাচল নির্বিঘ্ন করতে গণপরিবহন বিশেষ করে বাস ও সকল ধরনের নৌযান চলাচলের সুযোগ সুযোগ দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)