স্বাস্থ্যবিধি অমান্য, হিজলগাড়ী বাজারে ১০ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-08-01 ইং
স্বাস্থ্যবিধি অমান্য, হিজলগাড়ী বাজারে ১০ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী বাজারে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১০ জনকে জরিমানা করেছেন। সর্তক করা হয়েছে সাপ্তাহিক হাটের ইজারাদারসহ অন্য ব্যবসায়ীদের। গতকাল শনিবার বিকেল ৫টা থেকে প্রায় দেড় ঘণ্টা হিজলগাড়ী বাজারে অবস্থান নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক-উজ-জামান, সবুজ কুমার বসাক, মো. ফিরোজ হোসেন ও মো. জাকির হোসেন। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় বি এম তারিক-উজ-জামান ৪টি মামলায় ১৪ শ টাকা, সবুজ কুমার বসাক ১টি মামলায় ৫ শ টাকা, মো. ফিরোজ হোসেন ২টি মামলায় ৪ হাজার টাকা ও জাকির হোসেন ৪টি মামলায় ২ হাজার টাকাসহ সর্বমোট ১০টি মামলায় ৭ হাজার ৯ শ টাকা জরিমানা আদায় করেন। এসময় সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য হিজলগাড়ী বাজারের সাপ্তাহিক হাটের ইজারার ও অন্যান্য ব্যবসায়ীদের সর্তক করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস সরকার, টুআইসি সবেদ আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)