লকডাউন বাস্তবায়নে মেহেরপুরের সড়কে সেনাবাহিনী

আপলোড তারিখঃ 2021-08-01 ইং
লকডাউন বাস্তবায়নে মেহেরপুরের সড়কে সেনাবাহিনী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: পবিত্র ঈদুল আজহার পর সরকার ঘোষিত ৯ম দিনের চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে মেহেরপুর জেলার শহরের বিভিন্ন এলাকায় মাঠে রয়েছে সেনাবাহিনী। গতকাল শনিবার সকাল থেকে এলাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পাশাপাশি পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। সেনাবাহিনীর সদস্যরা টহলের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণা করেন। শহরের বিভিন্ন এলাকায় বিনা প্রয়োজনে বাড়ির বাইরে আসতে নিষেধ করা হচ্ছে। তাছাড়া জরুরি কেনাকাটা করতে আসা জনগণকে দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করাসহ দ্রুত প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানান। দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনী যশোর সেনানিবাসের ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাহিয়ান ইমতিয়াজের নেতৃত্বে লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে। এসময় কোভিট-১৯ মোকাবিলায় সরকারি নির্দেশনা মানতে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে আহ্বান জানান সেনা সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)