ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের গুলশানপাড়ায় রিংকু মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত রিংকু ওই এলাকার জামির হোসেনের ছেলে।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন গুলশানপাড়ায় মাদক ব্যবসায়ী রিংকু মিয়া মাদক ক্রয়-বিক্রয় করছেন। এমন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
