চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই ইবনে খালিদের মাদক বিরোধী সফল অভিযান মালবাহী ট্রাক থেকে ২ কেজি গাঁজাসহ আটক-৩

আপলোড তারিখঃ 2017-05-20 ইং
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই ইবনে খালিদের মাদক বিরোধী সফল অভিযান মালবাহী ট্রাক থেকে ২ কেজি গাঁজাসহ আটক-৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই ইবনে খালিদ হোসেনের মাদক বিরোধী সফল অভিযানে মালবাহী ট্রাক তল্লাশী করে ২ কেজি গাঁজাসহ ৩ জন আসামী আটক হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে এ অভিযান পরিচালনার খবর পাওয়া যায়। এসআই খালিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দর্শনা হতে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাকে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করি। এ সময় সন্দেহ জনক ট্রাকটিকে দাড়ানোর জন্য সংকেত দিলে ট্রাকের চালক না থেমে দ্রুত গতিতে পালিয়ে যায়। ট্রাকটিকে অনুসরণ করে ধাওয়া করলে ট্রাকটি কুলচারা ইটভাটার সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটের স্তুপে গিয়ে ধাক্কা দেয়। ট্রাকটি তল্লাশী করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাথে সাথে চুয়াডাঙ্গা সাতগাড়ী পুরাতন পাড়ার আবুল কালামের ছেলে হারুন (২১), একই এলাকার আব্দুর রহমানের ছেলে নিশান (২০) ও ফরিদপুর জেলার ভাংগা উপজেলার বড় হামিদ্দী গ্রামের শামসেল শেখের ছেলে আরিফ শেখ (৩৫) কে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)