চুয়াডাঙ্গায় দলবেধে ফ্রি ফায়ার খেলার সময় ৬ যুবক আটক

আপলোড তারিখঃ 2021-08-01 ইং
চুয়াডাঙ্গায় দলবেধে ফ্রি ফায়ার খেলার সময় ৬ যুবক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শরহতলী দৌলতদিয়াড় এলাকায় বিএডিসি অফিসে দলবেধে আড্ডাসহ মোবাইলে গেম খেলার অপরাধে ৬ যুবককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে তাঁদেরকে আটক করে পুলিশ। পরে রাত ১০টার দিকে মুচলেকার মাধ্যমে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতরা হলেন- দৌলতদিয়াড় কোরিয়া পাড়ার মোক্তারের ছেলে আতিয়ার (১৯), একই এলাকার মনিরুলের ছেলে ফয়সাল (১৭), রবিউল ইসলাম খোকার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (১৯), জাহাঙ্গীরের ছেলে আমিনুর (১৭), বজলুর রহমানের ছেলে সাগর (২০) ও শাহিনের ছেলে সোলাইমান (১৭)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ একটি অভিযোগ পায় দৌলতদিয়াড় বিএডিসি অফিসের মধ্যে বেশ কিছু ছেলে একত্রে মোবাইলে ফ্রি ফায়ার গেমসহ আড্ডাবাজি করছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ছয়জনকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, আটককৃতদের বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধের রেকর্ড না থাকায় এবারের মতো সতর্ক করে তাঁদের অভিভাবকদের ডেকে লিখিত মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)