১০ হাজার টাকা জরিমানা গুনল ‘আরআরএফ’

আপলোড তারিখঃ 2021-07-31 ইং
১০ হাজার টাকা জরিমানা গুনল ‘আরআরএফ’ ছবির ক্যাপশন:
মেহেরপুরে কঠোর বিধি-নিষেধ উপেক্ষা করে কিস্তি আদায় প্রতিবেদক, মেহেরপুর: কঠোর বিধি-নিষেধের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে ঋণের কিস্তি আদায় করায় আরআরএফ মেহেরপুর শাখাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরের দিকে শহরের ওয়াবদা রোডস্থ আরআরএফ-এর জোন অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এসময় এনজিও আরআরএফ’র ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক লকডাউন চলাকালীন সময়ে ঋণের কিস্তি আদায় না করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এনজিওগুলোকে জানিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও আরআরএফ সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলাকালে এ পর্যন্ত ১০ লাখ ৮৭ হাজার টাকা আদায় করে। এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতা নিয়ে মেহেরপুর আরআরএফ জোন অফিসে অভিযান চালানো হয়। এসময় ঋণের কিস্তি আদায়ের বিষয়টি সত্যি প্রমাণিত হওয়ায় রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লে. শাদমান ইকবালসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)