চুয়াডাঙ্গার বেগমপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-07-31 ইং
চুয়াডাঙ্গার বেগমপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের ফুলতলাপাড়ার সামসু প্রধানের ছেলে সিরাজ ওরফে শেরু (৬০) মসজিদ থেকে নামাজ শেষে বাড়িতে আসার সময় বিদ্যুতের মেইন তারে বিদ্যুতপৃষ্ট হন। এসময় ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি তিন সন্তানের জনক বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)