সরোজগঞ্জে মোবাইল কোর্টে ৯ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-31 ইং
সরোজগঞ্জে মোবাইল কোর্টে ৯ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ ডিঙ্গেদহ এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরোজগঞ্জ বাজার, পাঁচমাইল, সুবদিয়া ও ডিঙ্গেদহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭টি মামলায় ৯ জনকে সর্বমোট ১ হাজার ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানের অসহায় গরীব চা-দোকানিকে খাদ্য-সহায়তা ও মাস্ক বিতরণ করেন। সহযোগিতায় ছিলেন সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট ও সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের চৌকস দল। লকডাউনের সময় জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)