আলমডাঙ্গায় স্বাস্থবিধি অমান্য করায় তিনজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-07-31 ইং
আলমডাঙ্গায় স্বাস্থবিধি অমান্য করায় তিনজনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ‘সর্বাত্মক’ লকডাউন অমান্য করে চলাচল ও দোকান খুলে মালামাল বিক্রয় করায় ৩ জনকে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, গতকাল ছিল দেশজুড়ে সর্বাত্মক লকডাউনের ৮ম দিন। দিন শুরুর দিকে আলমডাঙ্গা শহরে বাড়তে থাকে জনসমাগম। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট হুমায়ন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় একটি মোটরসাইকেল চালককে ৫ শ টাকা, এক মুদিখানা দোকানিকে ১ হাজার ও ১টি ওষুধের দোকানিকে স্বাস্থ্যবিধি না মানায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ১ হাজার টাকা মোট ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)