শতাধিক মানুষকে দুই ঘণ্টা আটকে রেখে শাস্তি

আপলোড তারিখঃ 2021-07-31 ইং
শতাধিক মানুষকে দুই ঘণ্টা আটকে রেখে শাস্তি ছবির ক্যাপশন:
লকডাউন না মেনে মাথাভাঙ্গা ব্রিজে অকারণেই ঘোরাঘুরি জেলাজুড়ে ১৫৯ জনকে ৪০ হাজার টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে এখন নিজ সচেতনতা বাড়েনি জনসাধারণের মধ্যে। লকডাউনের মধ্যে রাস্তাঘাটে অকারণেই ঘোরাঘুরি করছেন অসচেতন মানুষজন। গতকাল শুক্রবার স্বাস্থ্যবিধি না মেনে রাস্তাঘাটে অকারণে ঘোরাঘুরি করার জন্য প্রায় শতাধিক মানুষকে বড় বাজার শহিদ হাসান চত্বরে দুই ঘণ্টা আটকে রেখে শাস্তি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী। চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, আড়ালে-আবডালে লকডাউন না মানার প্রবণতা দেখা গেছে বেশ কয়েকজন অসাধারণ মানুষের মধ্যে। অনেক বিক্রেতা দোকান খোলার চেষ্টা করেছেন; অনেক ক্রেতাও আবার দোকানের আশপাশে ঘোরাঘুরি করেছেন। ইজিবাইকের দাপট শহরজুড়ে দেখা গেছে। যদিও শহরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চাপে বাধ্য হয়ে অনেকে নির্দেশনা মেনে চলেছেন। তবে গ্রাম পর্যায়ে নিয়ম না মানার প্রবণতা দেখা গেছে। তবে এসব লকডাউন মানাতে জেলাজুড়েই কঠোর অবস্থানে ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনসাধারণের চলাচল রোধে শক্ত অবস্থানে মাঠে ছিল তারা। বাজার ঘাট ও অলি গলিতে বের হওয়া মানুষজনের চলাচলে বাধা দিচ্ছে তারা। নেওয়া হচ্ছে আইনের আওতায়। লকডাউনে বাইরে বের হওয়া মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে অনেকের জরিমানা দিয়ে ফিরতে হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল জেলাজুড়ে। এদিকে, গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্যবিধি না মেনে লকডাউনের মধ্যে রাস্তাঘাটে অকারণে ঘোরাঘুরি করা ও নতুন মাথাভাঙ্গা ব্রিজ দেখতে আসা প্রায় শতাধিক মানুষকে বড় বাজার শহীদ হাসান চত্বরে দুই ঘণ্টা আটকে রেখে শাস্তি দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহীনী। এদিন লকডাউন না মানার অপরাধে ৮টি মোবাইল কোর্টে ৭৭টি মামলায় ১৫৯ জনকে ৪০ হাজার ৪৪০ টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)