সড়কের পাশে মিটার স্কেল স্থাপন, যানজট!

আপলোড তারিখঃ 2021-07-30 ইং
সড়কের পাশে মিটার স্কেল স্থাপন, যানজট! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা-মুজিবনগর ও দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে মিটার স্কেল স্থাপন করার কারণে প্রতিনিয়ত এ দুটি সড়কে প্রায় সময় যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া প্রায় সময় ছোট-খাটো দুর্ঘটনাও ঘটছে। মিটার স্কেলগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে, বড় বড় মাল বোঝাই ট্রাকগুলোকে প্রধান সড়ক থেকে মিটার স্কেলে উঠে ওজন শেষে পিছিয়ে পিছিয়ে আবার প্রধান সড়কে আসতে হয়। ফলে অনেক সময় প্রধান সড়কে চলাচলকারী দ্রুতগামী যানবহনগুলোগুলো বুঝতে পারে না প্রধান সড়কের মাল বোঝাই ট্রাক প্রবেশ করছে। এছাড়া মালবাহী ট্রাক যখন পিছিয়ে পিছিয়ে সড়কে প্রবেশ করে, তখন প্রধান সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দর্শনা-চুয়াডাঙ্গা মহসড়কের দর্শনা বাসযাত্রী চাউনীর সড়কে উল্টো দিকে দর্শনা মোটরশ্রমিকের সাবেক নেতা চিনা খানের ছেলে রানা খান এবং দর্শনা মুজিবনগর সড়কের আকমত আলীর গ্যারেজের সামনে মোবারকপাড়ার ইব্রাহিম পাঠান মিটার স্কেল স্থাপন করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়ার জন্য এলাকাবাসী দাবি করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)