মেহেরপুরে জুয়া মামলার পলাতক ছয় আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-07-30 ইং
মেহেরপুরে জুয়া মামলার পলাতক ছয় আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া মামলার পলাতক ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী থানার চৌগাছা গ্রামের ভিটাপাড়া ৩ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিনের ছেলে মো. সাইদুল ইসলাম (৩৫), গাংনী বাজার পাড়ার মনিরুল ইসলামের ছেলে মো. জনি মণ্ডল (৩০), চৌগাছা বাগানপাড়া ইমারী স্কুলের পাশে পচা মণ্ডলের ছেলে মো. ফিরোজ হোসেন (৩০), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. ফটিক ওরফে বাবলু (৩৬), চৌগাছা ভিটাপাড়া বড় পুকুরের পাশে পচা মণ্ডল ওরফে পচা মিয়ার ছেলে মো. বজলু মণ্ডল (৩৬) ও ফরিদপুর জেলার ভাংগা থানার গোলপন্দি গ্রামের উত্তরপাড়া সেকেন মোল্লা গ্রাম্য মাতবরের বাড়ীর পাশে সন্তোষ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৩৫)। এসময় ডিবির ইন্সেপেক্টর খোন্দকার শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন এসআই অজয় কুমার কুণ্ডু, এসআই মুক্ত রায় চৌধুরী, এসআই বিশ্বজিৎ সরকার, এএসআই হেলাল উদ্দীন এবং এএসআই মাহাতাব আলী। মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন জুয়া মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় গত ২৫ শে জুলাই জুয়া মামলা হয়েছে। মামলা নম্বর ১২। মামলার পরপরই তাঁরা পলাতক ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)